খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

বিল ডাকাতিয়ার কৃষ্ণনগর-নিমতলা খাল খনন পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের সচিব

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৩৬ এ.এম | ১৭ জুন ২০২৬


ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া অঞ্চলের কৃষ্ণনগর-নিমতলা খাল খনন কাজ পরিদর্শন করেছেন ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার পরিদর্শনকালে যুগ্ম-সচিব মীনাক্ষী রানী ব্রহ্ম বলেন, খালের দুই পাশের রাস্তা আরও উন্নত ও দৃষ্টিনন্দন করতে হবে। পাশাপাশি বনায়নের মাধ্যমে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি। অবশিষ্ট খনন কাজ দ্রুত ভাবে সম্পন্ন করারও তাগিদ  দেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল করিম, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমারেশ মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, বিএনপি নেতা আব্দুর রব আকুঞ্জী, শেখ আব্দুস সালাম, এস এম মোতালেব হোসেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতা তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য পারভীন আক্তার, দেবযানী মলি¬ক, পার্বতী সরকার, মিতা মন্ডল প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ