খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩

খুলনায় স্কুল ও মাদ্রাসার বালক বালিকাদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৩৯ এ.এম | ১৭ জুন ২০২৬


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৫-২৬-এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার বালক বালিকাদের কারাতে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমন্যাসিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মোস্তাক উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্ল্যাক বেল্ট প্রাপ্ত কারাতে প্রশিক্ষক মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা খুলনা মোঃ আলীমুজ্জামান।
 

প্রিন্ট

আরও সংবাদ