খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

চুয়াডাঙ্গায় ওএমএসের চাল-আটা মজুতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০১:৪২ এ.এম | ১৭ জুন ২০২৬


চুয়াডাঙ্গায় ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুতের অভিযোগে এক বিএনপি নেতাকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে এ ঘটনায় অভিযুক্ত সোহেল আহমেদ মালিক সুজনকে (৫০) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করেন। সুজন পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ছিলেন।
মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।
দলীয় সূত্রে জানা গেছে, অবৈধ মজুদের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানার পর গত পাঁচ দিন আগে সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় তাকে পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
 

প্রিন্ট

আরও সংবাদ