খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্বেগ ও ক্ষোভ

পদ-পদবী ব্যবহার করে নানা বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত স্বার্থান্বেষী মহল

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ১৭ জুন ২০২৬


খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং  খুলনা-১০০৮) আহবায়ক কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘদিন খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত কমিটি না থাকার সুবাদে একটি স্বার্থান্বেষী মহল ইউনিয়নের পদ-পদবী ব্যবহার করে নানা বিতর্কিত কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ ধরনের বিতর্কিত কর্মকান্ডের ফলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী ঐতিহ্যবাহী সংগঠন খুলনা সাংবাদিক ইউনিয়নের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে। খুলনার সাংবাদিক সমাজ দ্বিধাদ্ব›েদ্ব ভুগছেন। এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। 
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ইউনিয়নের দীর্ঘদিনের অচলবস্থা নিরসনে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের উদ্যোগে গেল ৬ জুন বিশেষ সাধারণ সভার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে সিনিয়র সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে আহবায়ক করে পাঁচ সদস্যের এডহক কমিটি করা হয়। এই কমিটি একমাত্র বৈধ কমিটি। ইউনিয়নের গঠনতন্ত্রের বিধি-বিধান অনুসরণে গঠিত কমিটি নির্বাচন প্রক্রিয়ায় অগ্রসর রয়েছে। দুঃখজনকভাবে ইউনিয়নের কতিপয় পথভ্রষ্ট সদস্য তাদের বিতর্কিত কর্মকান্ড অব্যাহত রেখেছেন। 
এ বিষয়ে সতর্ক থাকার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ ইউনিয়নের সদস্যসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে যারা বিতর্কিত কর্মকান্ডে যুক্ত রয়েছেন তাদেরকে তা পরিহার করার জন্য পুনরায় অনুরোধ জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক ইউনিয়ন কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে। 
বিবৃতিদাতারা হলেন আহবায়ক রকিব উদ্দিন পান্নু, কমিটির সদস্য বাপ্পী খান, মেহেদী মাসুদ খান, মেহেদী হাচান ও শেখ জাহিদুল ইসলাম। 

প্রিন্ট

আরও সংবাদ