খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

ক্রীড়াঙ্গনে খুলনার গৌরব ফিরিয়ে আনাই মূল লক্ষ্য : তুহিন

নবনির্বাচিত বিসিবি পরিচালককে ফুলেল শুভেচ্ছা নগর পূজা উদযাপন কমিটির

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৩ এ.এম | ১৭ জুন ২০২৬


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক এবং খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে এসে তারা এই কৃতি ক্রীড়া সংগঠক ও রাজনৈতিক নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে বিসিবির নবনিযুক্ত পরিচালক শফিকুল আলম তুহিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে খুলনাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আমার একার কোনো অর্জন নয়, এটি সমগ্র খুলনাবাসীর প্রাপ্তি। বিগত দেড় দশকে রাজনৈতিক প্রতিহিংসা আর অবহেলার কারণে খুলনার ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়েছিল। আমাদের বিশ^মানের ভেন্যু থাকা সত্তে¡ও আন্তর্জাতিক ম্যাচ থেকে খুলনাকে বঞ্চিত করা হয়েছে, তৃণমূল থেকে নতুন ক্রিকেটার উঠে আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছিল।
তুহিন বলেন আমার মূল লক্ষ্য হবে অবহেলিত খুলনার ক্রীড়াঙ্গনে সেই হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনা। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সাথে নিয়ে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেটে পুনরুজ্জীবিত করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটার তৈরি করতে আমি দিন-রাত কাজ করে যাব। খুলনাকে ক্রিকেটের একটি শক্তিশালী জোনে পরিণত করতে আমি আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।” 
শফিকুল আলম তুহিন আরও বলেন, বিএনপি সবসময়ই অসাম্প্রদায়িক রাজনীতি ও সামাজিক সম্প্রীতিতে বিশ^াস করে। খুলনার মাটিতে সকল ধর্মের মানুষ যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছেন, আগামীতেও সেই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় থাকবে। 
শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং সদর থানা বিএনপি’র সভাপতি কে এম হুমায়ুন কবীর। 
এ সময় আরও উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মহানগর পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ^জিৎ দে মিঠু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সহ-গণসংযোগ কর্মকর্তা রবিন সাহা, সদর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ কুমার সাহা, সোনাডাঙ্গা থানার সভাপতি বিপ্লব মিত্র, বিএনপি নেতা আনসার আলী এবং জাসাস নেতা কে এম জলিল প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ