খুলনা | বুধবার | ১৭ জুন ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩

১১ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সভা

খুলনা বিভাগের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে : মাহফুজুর রহমান

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৮ এ.এম | ১৭ জুন ২০২৬


১১ দলীয় ঐক্য আয়োজিত আগামী ২০ জুন খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিতব্য গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার আহবান জানিয়েছেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। 
তিনি বলেন, খুলনা বিভাগীয় সমাবেশ কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গণমঞ্চ। খুলনা বিভাগের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণের মাধ্যমে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করবেন এবং জনগণের ন্যায্য দাবির পক্ষে দৃঢ় অবস্থানের বহিঃপ্রকাশ ঘটাবেন। সমাবেশ সফল করার লক্ষ্যে ১১ দলের বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় প্রস্তুতিমূলক সভা করছেন। চালানো হচ্ছে ব্যাপক প্রচার-প্রচারণা। তিনি ১১দলীয় ঐক্যের নেতাকর্মীসহ খুলনাবাসীকে সমাবেশে অংশ গ্রহণ করে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে বাধ্য করতে ভ‚মিকা পালনের আহবান জানান। 
সমাবেশ সফলের লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর তারেরপুকুরস্থ খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে সমাবেশ বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ আহবান জানান। 
মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এড. মুহাম্মদ শাহ আলম পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুদ্দোহা, খেলাফত মজলিসের সভাপতি এফএম হারুন অর রশীদ, বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা মহানগরী সভাপতি মুফতি সাঈদুর রহমান, খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বিডিপি’র সভাপতি এড. হানিফ উদ্দিন, এনসিপি মহানগরী সংগঠক মোঃ কামরুজ্জামান ও মোঃ রমজান শেখ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি মোঃ আব্দুল কাইউম জমাদার, জেলা সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, এইচ এম সাজ্জাদ হোসেন, মোঃ মিজানুর রহমান, মুফতি নাজিম উদ্দিন, খেলাফত আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুফতি ইব্রাহিম খলিল, কামরুল ইসলাম, মোঃ ফিরোজুল ইসলাম, মোঃ সাকিবুল হাসান, খেলাফত মজলিসের এস এম জাহাঙ্গীর মাহমুদ, হাফেজ মাওলানা মুজাহিদুর রহমান, মুফতি মাহফুজুর রহমান, জাগপার মোঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ লেবার পার্টির মোঃ সোহেল হাওলাদার, আমার বাংলাদেশ পার্টিও আবু বকর সিদ্দিকী, মোঃ মনিরুল ইসলাম, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মিম মিরাজ হোসাইন, প্রচার সেক্রেটারি মোঃ আব্দুল গফুর  প্রমুখ। 
এদিকে খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নেবেন। সমাবেশকে সফল করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেন মাহফুজুর রহমান। তিনি বলেন, সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন দাবি ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ