খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের মায়ের সুস্থতা কামনায় এমইউজে

খবর বিজ্ঞপ্তি |
০২:১৮ এ.এম | ১৮ জুন ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সম্পাদক ও এখন টেলিভিশন খুলনা বিভাগীয় প্রধান তরিকুল ইসলামের মমতাময়ী মায়ের সুস্থতা কামনা করেছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা নেতৃবৃন্দ।
বার্ধক্যজনিত ও নানাবিধ শারীরিক অসুস্থতার কারণে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন আছেন। দোয়া ও সুস্থতা কামনায় বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, বিএফইউজে সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, ড. মোঃ জাকির হোসেন ও সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম।

 

প্রিন্ট

আরও সংবাদ