খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

‘২০ জুন ১১ দলীয় ঐক্যের সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহবান’

খবর বিজ্ঞপ্তি |
০২:১৯ এ.এম | ১৮ জুন ২০২৬


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক প্রখ্যাত শ্রমিক নেতা মাস্টার শফিকুল আলম বলেছেন, দীর্ঘ আন্দোলন ও জনগণের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও তা পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি। গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এসময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও নির্যাতনের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘিœত হচ্ছে। এর পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে। সরকারি-বেসরকারি খাতে দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, আমরা খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর সমাবেশ উপহার দিতে চাই। শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পক্ষ থেকে সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করেছেন। বিভাগীয় এ সমাবেশে খুলনাসহ ১০ জেলা থেকে ৫ লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নিয়েছে ১১ দলীয় ঐক্য। জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফ‚র্তভাবে অংশগ্রহণের আহŸান জানান। 
২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে গতকাল বুধবার খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
এ সময় মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, সোনাডাঙ্গা বাস টার্মিনাল সভাপতি মোঃ কামাল হোসেন, শ্রমিকনেতা আসলাম শিকদার, আব্দুল বারেক, শাহিনুল ইসলাম, আব্দুর রশিদ মল্লিক, হাফেজ তাজুল ইসলাম, মাসুদ, জাকির হোসেন, নাসির, ইমাদুল, মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ