খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত জোভান

খবর বিনোদন |
০৫:৪০ পি.এম | ১৮ জুন ২০২৬


ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জোভান মটরসাইকেল দুর্ঘটনার আহত হয়েছেন। কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন এই অভিনেতা।

বৃহস্পতিবার (১৮ জুন) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জোভান জানান, কিছুদিন আগে কক্সবাজারের মেরিন ড্রাইভে আমি বাইক অ্যাক্সিডেন্ট করি। আল্লাহর অশেষ রহমতে বড় কোনো ক্ষতি হয়নি, কিন্তু ঘটনাটি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। রাস্তায় আমরা অনেক সময় ভাবি, ‘আরেকটু স্পিডে গেলে কী হবে?’ বা ‘আমি তো ভালোই চালাই।’ কিন্তু দুর্ঘটনা কখন, কীভাবে, কার সঙ্গে ঘটবে—তা কেউ জানে না। কয়েক সেকেন্ডের অসাবধানতা জীবন বদলে দিতে পারে।

তিনি আরও বলেন, বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন। কারণ আপনার জন্য অপেক্ষা করে আছে আপনার পরিবার, আপনার প্রিয় মানুষগুলো। গন্তব্যে একটু দেরিতে পৌঁছানো ভালো, কিন্তু নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রিন্ট

আরও সংবাদ