খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

সারাদেশে অতিভারী বৃষ্টির আশঙ্কা

খবর প্রতিবেদন |
০৬:৩৩ পি.এম | ১৮ জুন ২০২৬


সারা দেশে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। একইসঙ্গে কোনো কোনো জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ ও কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন লিমিটেড।

বৃহস্পতিবার (১৮ ‍জুন) বিকেল ৪টা ২১ মিনিটের দিকে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আজ দেশের অনেক জায়গায় ঝড়বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবারও সারা দেশেই বজ্রবৃষ্টির শঙ্কা আছে। এ সময় আট বিভাগেই বৃষ্টির শঙ্কা থাকলেও কিছু কিছু জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ ও কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে।’

সেখানে আরও বলা হয়, ‘বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় বেশ কিছু জায়গায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে কিছু জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।’

একই সময়ে দেশের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দমকা বাতাসসহ এক বা দুই দফা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এর মধ্যে কিছু জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ