খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

স্কুল পর্যায়ে টি-২০ ক্রিকেটের সমাপনী ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪৩ এ.এম | ১৯ জুন ২০২৬


ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় খুলনা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক ইকবাল। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান। প্রতিযোগিতায় মহানগরের স্কুল পর্যায়ের ৪টি ক্রিকেট একাডেমী অংশগ্রহণ করে। একাডেমীগুলো হচ্ছে রূপসা ক্রিকেট একাডেমী, পদ্মা ক্রিকেট একাডেমী, মেঘনা ক্রিকেট একাডেমী ও যমুনা ক্রিকেট একাডেমী। 
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রূপসা ক্রিকেট একাডেমী ৪ উইকেটে যমুনা ক্রিকেট একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ক্রিকেট প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন ক্রিকেট কোচ মোঃ আজিজুর রহমান জুয়েল।

প্রিন্ট

আরও সংবাদ