খুলনা | শুক্রবার | ১৯ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি |
০২:০৮ এ.এম | ১৯ জুন ২০২৬


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট দুধ পাতিলা রেল ক্রসিং এর কাছে ট্রেনে কাটা পড়ে সুমন (২৭) ও রাজু (২৬) নামে দুইজন নিহত হয়েছেন। এই সময় আব্দুল কাদের (২৬) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার সময় এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা ও রাজু একই উপজেলার মদনা গ্রামের বাসিন্দা। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন উপজেলার ছোট দুধ পাতিলা রেল ক্রসিংয়ে কাছে পৌঁছায়। এই সময় ডুগডুগি বাজার থেকে সুমন, রাজু ও আব্দুল কাদের মোটরসাইকেলযোগে দোস্ত বাজারে যাওয়ার পথে হঠাৎ রেল লাইনের উপরে মোটরসাইকেল বন্ধ হয়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সুমন ও রাজু নিহত হয়। এ সময় আব্দুল কাদের গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে দর্শনা হল্ট রেলস্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ চন্দ্র বসু সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

প্রিন্ট

আরও সংবাদ