খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

বাগেরহাট ফকিরহাটের গৃহবধূ নিহারুন্নেসার সন্ধান চায় স্বজনরা

নিজস্ব প্রতিবেদক |
০৫:১৫ পি.এম | ১৯ জুন ২০২৬

 

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের বাসিন্দা মোসাঃ নিহারুন্নেসা বেগমের সন্ধান চায় তার আত্মীয়-স্বজনরা। নিহারুন্নেসা বেগম গত ১২ জুন থেকে নিঃখোঁজ। তার গায়ের রঙ ফর্সা, পরনে ছিল মেক্সি, গায়ে ছিল কালো রঙের বোরকা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি।

ব্রেন স্ট্রোকজনিত কারণে তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন। তার স্বামী মৃত মোঃ খলিলুর রহমান। নিহারুন্নেসার ছেলে আবু সাঈদ সবুজ ঢাকার একটি প্রাইভেট ফার্মে ওয়েব ডেভলপার পদে কর্মরত আছেন।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। 
যোগাযোগ : (০১৯৬৩৭৬০১৩৮), ( ০১৭১০-১২১৬৩০)

প্রিন্ট

আরও সংবাদ