খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

রাজধানীতে ১০তলা ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

খবর প্রতিবেদন |
০৫:৫৬ পি.এম | ১৯ জুন ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে রিফা নামের আট বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। পরে ভবনের গার্ডরা তাকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাস দুয়েক আগে একটি এজেন্সির মাধ্যমে কাজে আসে ভুক্তভোগী।

প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত ফ্ল্যাট মালিক এর আগেও গৃহকর্মীদের নির্যাতন করেছে। এর ফলে সেই ফ্ল্যাটে কেউ বেশিদিন কাজ করতে পারে না। ঘটনাস্থল পরিদর্শন করেছে ধানমন্ডি থানা পুলিশ। তবে ক্যামেরায় এ নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চলছে।

প্রিন্ট

আরও সংবাদ