খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অগ্রাণী ভূমিকা রাখতে হবে

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৬:০৪ পি.এম | ১৯ জুন ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের অগ্রাণী ভুমিকা রাখতে হবে। ফসল উৎপাদনে কীটনাশক ব্যবহার না করে উৎপাদিত ফসল সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেওয়াই হলো সফলতা।

আমাদের দেশে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মানব দেহে জটিল ও কঠিন রোগের সৃষ্টি হচ্ছে। এদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কৃষকদের নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।

শুক্রবার বেলা ১২ টায় মিম কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। বিশেষ অতিথির বক্তাব্য রাখেন বাগেরহাট জেলা কৃষি দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) অপূর্ব লাল সরকার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুলসহ স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রতিনিধিবৃন্দ। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এ প্রশিক্ষণে উপজেলার ৭০ জন কৃষক ও বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে এ সময় জাতীয় ফল মেলার স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। 

প্রিন্ট

আরও সংবাদ