খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে মহানগর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ২০ জুন ২০২৬


শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার বিশেষ বর্ধিত সভা শুক্রবার বেলা ১১টায় জোড়াগেটস্থ প্রেমকানন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় মহানগর পূজা পরিষদ, থানা কমিটি, আয়োজক কমিটি, বিভিন্ন মন্দির কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পরিচালনায় এবং সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) খুলনার আয়োজনে স্যার ইকবাল রোডস্থ গোলকক্ষè শিশু পার্কে বিকেল ৩টায় মহাধুমধামে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে রথের দড়ি টেনে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেমকাননে অঙ্গণে প্রবেশ করবে এবং তথায় ৯ দিনব্যাপী অবস্থান করবে। প্রতিদিন নিত্যপূজা, ভোগরাগ, সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা, গীতিনাট্য, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও মেলা অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই শুক্রবার উল্টোরথযাত্রা উৎসব উদযাপনের মাধ্যমে প্রেমকানন হতে রথ স্ব-স্ব মন্দিরে প্রত্যাবর্তন করবে।
সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা কর কমিশনার (অবঃ) প্রশান্ত কুমার রায়। সম্মানিত অতিথি ছিলেন ইসকন খুলনার প্রধান উপদেষ্টা প্রফেসর ড. তপচৈতন্য দাস ব্রহ্মচারী ও যশোর শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। 
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এস্টেট অব শ্রী সত্যনারায়ণ মন্দিরের ট্রাস্টি শরৎ কুমার মুন্ধড়া, ইসকন খুলনা বিভাগীয় সভাপতি ও শ্রীশ্রী রাধামাধব মন্দিরের অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, টুটপাড়া গাছতলা মন্দিরের সাধারণ সম্পাদক নির্মলেন্দু মন্ডল, প্রকৌশলী পরিমল দাস, সমরেশ সাহা, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, শ্যামাপ্রসাদ কর্মকার, বাবলু বিশ্বাস, তাপস সাহা, সনজীব দাস, শান্ত বৈকুন্ঠ দাস, বৈষ্ণব বলরাম দাস, সাংবাদিক বিমল সাহা, অভিজিৎ পাল, এড. বীরেন্দ্র নাথ সাহা, এড. বিজন কৃষ্ণ মন্ডল, এড. কমলেশ কুমার সানা, এড. আনন্দ কুমার ঘোষ, প্রদীপ সাহা মদন, তরুণ রায় শিবু, অভিজিৎ দাস লভি, দীপক দত্ত, কণিকা সাহা, ভবেশ সাহা, সুজিত মজুমদার, দেবদাস মন্ডল, সমর চন্দ্র রায়, সুশান্ত ব্যানার্জী, শঙ্কর পোদ্দার, শক্তিপদ দাস শর্মা, রূপন দে, বাবু শীল, ডাঃ পরিতোষ রায়চৌধুরী, অঞ্জন দে, কমলেশ সাহা, বীর মুক্তিযোদ্ধা নিখিল বিশ্বাস, ভোলানাথ দত্ত, উজ্জ্বল গাঙ্গুলী, বিদ্যুৎ দাস, অনিমেষ নন্দী, সুরেশ চক্রবর্ত্তী, শম্ভুনাথ চক্রবর্ত্তী, অলোক দে, রাজকুমার হেলা, সুশীল দাস, অশোক সেন, সত্যরঞ্জন পোদ্দার, কালিপদ কুন্ড, অসিত চক্রবর্ত্তী, অম্লান সরদার, রথীন্দ্র নাথ সরকার বাপ্পী, দেবীপ্রসাদ ঘোষ, নীলকান্ত দত্ত, বাবুল দেবনাথ, স্বপন চক্রবর্ত্তী, অনিল কৃষ্ণ মজুমদার, পরিতোষ হালদার, অশোক ঘোষ, কার্তিক সাহা, মিণ্টু সাহা, দেবাশিষ দাস, সঞ্জয় সরকার, প্রবীর মÐল, অনিন্দ্য সাহা, অসিত বিশ্বাস, অজয় বকসি, অশোক দাস, দেবকুমার হালদার, সুমন বিশ্বাস, মানিক কুন্ডু, সুব্রত সরকার, দিলীপ সাহা, লিটন মন্ডল, কুমার লাল, সদর থানা সভাপতি বিকাশ সাহা মদন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহŸায়ক আশিষ কবিরাজ, মন্দির কমিটির সমীর কুমার সাহা, অজয় দে, সমীর রঞ্জন দাস, পরিমল দাস, সঞ্জীত বণিক, নিতাই সরদার, দিপু, তপু দাস, রতন বণিক, লিটন চক্রবর্ত্তী, পলাশ হালদার, তাপস তালুকদার, দিব্য সাহা ও মিমু দাস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ