খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

বিসিএস খুলনা শাখা কমিটি গঠন কবীর চেয়ারম্যান রিংকু সেক্রেটারী

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ২০ জুন ২০২৬


আইসিটি’র র্শীষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার আহমেদ কবীর চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান রিংকু সেক্রেটারী নির্বাচিত করে ২০২৬-২০২৮ খুলনা কমিটি গঠন করা হয়েছে। দুই বছর মেয়াদী বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। ১৫ জুন ৭ জনের পদ বন্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
দুই বছরের জন্য আহমেদ কবীর চেয়ারম্যান, মোঃ মাসুদুর রহমান রিংকু সেক্রেটারী, শেখ শাহিনুর আলম ছিদ্দিকী ভাইস চেয়ারম্যন, মোঃ রবিউল ইসলাম জয়েন্ট সেক্রেটারী, শেখ শাহিদুল হক সোহেল ট্রেজারার, মোঃ মাসুদ রানা ও হীরা খানমকে সদস্য করে শাখার কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করে। বিসিএস’র নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কেএমএইচ শহিদুল হক, সদস্য মোঃ জাবেদুর রহমান শাহীন ও মোশারফ হোসেন সুমন। ১ জুলাই  নব গঠিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
 

প্রিন্ট

আরও সংবাদ