খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

সদর থানা ইসলামী যুব আন্দোলনের মৌসুমী ফল উৎসব

খবর বিজ্ঞপ্তি |
১২:৩০ এ.এম | ২০ জুন ২০২৬


ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সদর থানার উদ্যোগে বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে ‘মৌসুমী ফল উৎসব’ অনুষ্ঠিত হয় শুক্রবার বাদ জুম্মা পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলনায়তনে। যুব আন্দোলনের সদর থানার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাসানের পরিচালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব। 
এ সময়ে আরো উপস্থিত ছিলেন মাওলানা এনায়েতুল্লাহ হাসসান, মোঃ আকবর আলী, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ মঈন খান, মোঃ সোলায়মান খান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ জুয়েল শেখ, ডাঃ রিয়াজুল ইসলাম, হাফেজ মহাছিন আরাফাত, মোঃ সেলিম, মোঃ জাহাঙ্গীর, মোঃ রেজওয়ান, মোঃ মিজান, হাফেজ মেহেদী, মোঃ হাবিবুল্লাহ সরদার, মোঃ ইসরাফিল, মোঃ শুকুর আলী, মোঃ কবির মোল্লা, মোঃ কওছর আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ লোকমান হোসেন, আব্দুল হাকিম, মোঃ রুহুল আমিন, মোঃ জাহিদ, মোঃ রিয়াজ, মোঃ জয়নাল, মোঃ রফিকুল মোল্লা ও মোঃ আলী প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ