খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

মাগুরা জেলা কল্যাণ সমিতি খুলনা’র ঈদ পুনর্মিলনী

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ২০ জুন ২০২৬


মাগুরা জেলা কল্যাণ সমিতি খুলনার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেল ৫টায় শঙ্খ কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমিতি’র প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল হান্নান বিশ্বাস। আলোচক ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ খুলনা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, ওজোপাডিকো’র নির্বাহী প্রকৌশলী মোঃ মুরশীদ আলম, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী হাফিজুর রহমান। 
সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ আব্দুল হাই মোল্লা’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এড. মোঃ জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ঈদ পুনর্মিলনী উদযাপন কমিটির আহŸায়ক মোঃ ফসিয়ার রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ওজোপাডিকো’র ডিজিএম (অবঃ) মল্লিক আবুল কাশেম, ডাঃ এস এম মাসুম বিল্লাহ, প্রাইম ব্যাংকের আঞ্চলিক প্রধান মোস্তফা মাহমুদ রবি, অধ্যক্ষ ইমরুল কায়েস, প্রকৌশলী ফরিদ আহমেদ, সাংবাদিক অমিয় কান্তি পাল, মোঃ মাহবুবউল্লা শামীম, অধ্যাপক সন্তোষ দাস, প্রকৌশলী গৌতম মজুমদার, প্রকৌশলী মোঃ আফিকুল ইসলাম, সোহরাব হোসেন, প্রকৌশলী হাসনাতুজ্জামান, মোঃ সেমিনুর রহমান, খন্দকার মোসাব্বির হোসেন, আব্দুল আলিম খান, মোঃ আরিফুজ্জামান, মোঃ আলমগীর হোসেন, মোঃ শহীদুল ইসলাম, ওয়াহিদুজ্জামান সোহাগ, প্রকৌশলী মোঃ মুন্সি নাঈম হোসেন, প্রকৌশলী গোলাম নবী, মাস্টার খবির হোসেন, মোঃ মোস্তফা মোল্লা, মোঃ রাশেদুল ইসলাম লিটন, মোঃ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা মোল্লা আতিয়ার রহমান, কবি উজির আলী, প্রকৌশলী শেখ মোঃ ওয়ালিদ হোসেন, শেখ খালিদ ইবনে হাসান, মোঃ মোতালেব হোসেন, মোঃ তছির উদ্দিন, মোঃ খায়রুল আলম, মল্লিক ইশারত হোসেন, এনামুল কালাম, মোঃ মশিউর রহমান, মোঃ আকরাম হোসেন প্রমুখ। 
দোয়া পরিচালনা করেন মোঃ আব্দুর রহিম। আলোচনান্তে শিল্পী রিয়াজ লিটন ও গীতিকার মোঃ উজির হোসেনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশ ভোজের মধ্যদিয়ে মাগুরা জেলা কল্যাণ সমিতি খুলনা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের পরিসমাপ্ত হয়।

প্রিন্ট

আরও সংবাদ