খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

প্রধান অতিথি ডাঃ শফিকুর রহমান

খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি |
০১:২৯ এ.এম | ২০ জুন ২০২৬


গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আজ শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে। ইতোমধ্যে এ সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশকে ঘিরে ইতোমধ্যে জোটের শরিক দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সব মিলিয়ে খুলনা বিভাগীয় সমাবেশকে ঘিরে নগর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। 
জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির ভাষন দিবেন সংসদীয় বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান এমপি।
বক্তব্য রাখবেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল­ামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল­াহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এড. এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক, জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেন, বিভাগীয় সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। খুলনা বিভাগের ১০টি জেলা ও উপজেলা থেকে ১১ দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করেছে।
সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, জামায়াতে ইসলামীর মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, খুলনা সার্কিট হাউস সমাবেশস্থল হলেও গোটা নগরীই পরিণত হবে সমাবেশস্থলে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও সে রকম সাড়া পাওয়া গেছে। এ জন্য নগরীর পাওয়ার হাউজ মোড়, ফেরীঘাট মোড়, ডাকবাংলো মোড়, হাদিস পার্ক, কাস্টমস ঘাট, জেল খানা ঘাট, খুলনা সদর থানা মোড়, হাজী মহসিন রোড হয়ে টুটপাড়া কবরস্থান মোড়, কমার্স কলেজের সামনে, আহসান আহমেদ রোডসহ ২০টি স্পটে তিন শতাধিক হর্ণ টাঙানো হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ