খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

খুলনায় সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বাফী রতন

স্বাধীন হয়েছে ৫৫ বছর, তবুও সেই চেতনা আজও বাস্তবায়ন হয়নি

খবর বিজ্ঞপ্তি |
০১:৫০ এ.এম | ২০ জুন ২০২৬


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফী রতন বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর। সাম্য, মানবিক মর্যাদা, সামজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করেছিলেন। স্বাধীনতার এতো বছর পরও সেই চেতনা আজও বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সামাজিক বৈষম্যের কথা সামনে এনেছিল কিন্তু সংসদ নির্বাচনের পর সেই পথে সরকার হাটছে না।
সম্পাদক আরও বলেন, আমাদের দেশের সুদীর্ঘ ইতিহাস মনে করিয়ে দেয় কোন বুর্জোয়াগোষ্ঠী এদেশে বৈষম্য বিরোধী রাষ্ট্র গঠন করতে পারে না। ফলে বাংলাদেশে বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, ব্যক্তি, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র ক্ষমতা আসতে না পারলে মানুষের মুক্তি হবে না। খুলনা মহানগর কমিটির সাধারণ সভায় ‘মিট দ্য কমরেডস’এ তিনি এইসব কথা বলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বতৃতা করেন দলের জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মনোজ দাস, জেলা সাধারণ  সম্পাদক শেখ আব্দুল হান্নান, নগর সাধারণ সম্পাদক এড.  নিত্যানন্দ ঢালী প্রমুখ। বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বীর মুক্তিযোদ্ধা কিংসুক রায়, সুতপা বেদজ্ঞ, তোফাজ্জেল হোসেন, এ্যাড. হুমায়ুন কবির, প্রিতীষ মন্ডল, মীর ওবায়দুর রহমান, শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান মুকুল, দিপু মন্ডল, মাজারুল ইসলাম শান্ত, জাহাঙ্গীর হোসেন, সুদীপ্ত দাস প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ