খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

ডুমুরিয়ায় গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য লবি

সকল সমস্যা সমাধান একদিনে সম্ভব নয় তবে একে একে সব উন্নয়ন সম্পন্ন করব

খবর বিজ্ঞপ্তি |
০১:৫২ এ.এম | ২০ জুন ২০২৬

খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, ভোটের আগে আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম-আমি আপনাদের পাশে থাকবো। আমি আজও কথা দিলাম সুখে-দুঃখে আমি আপনাদের পাশে আমৃত্যু থাকবো। এই এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল সমস্যা সমাধান একদিন হয়তো সম্ভব নয়। আমি একে একে সকল উন্নয়ন সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
গতকাল শুক্রবার বিকেলে ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনতা আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আলি আসগার লবি এসব কথা বলেন। 
স্থানীয় চেয়ারম্যান সমরেশ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মাসুদ  হোসেন রনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহিল কাফি সখা, সাবেক ছাত্রনেতা আরিফুজ্জামান আরিফ, সাবেক সিটি কলেজের ভিপি জি এম তারেক,  স্থানীয় বিএনপি নেতা আব্দুল মালেক, সরোয়ার হোসেন, আব্দুস সালাম, খোকন তালুকদার, সোহরাব হোসেন ও সন্দীপ চট্টোপাধ্যায় প্রমুখ।
শুক্রবার মডেল মসজিদে পবিত্র জুম্মার নামাজ পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি বলেছেন, ডুমুরিয়া মডেল মসজিদ সংলগ্নে ইসলামিক কালচারাল সেন্টার করা হবে। তিনি আরও বলেন, ডুমুরিয়া শুধু মডেল মসজিদ নয় সমগ্র ডুমুরিয়াকে মডেল ডুমুরিয়া হিসেবে গড়তে চাই।
এরআগে উপস্থিত মুসল্লিদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুল মালেক। আলোচনা অংশগ্রহণ করেন জেলা বিএনপি সাবেক যুগ্ম-আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান শাহীন, শেখ ফরহাদ হোসেন, মনিরুজ্জামান সোহাগ, আবরার হোসেন সৈকত, মাওলানা খলিলুর রহমান, হেদায়েত উল্লাহ, হাফেজ মতিয়ার রহমান, হাফেজ আতাউল্লাহ প্রমুখ। এরপর বিকেলে রংপুর ইউনিয়ন পরিষদ মাঠে সন্ধ্যায় শাহপুর বাজার বটমূলে এবং রাতে মিকশিমিল রুদাঘরায় দলীয় নেতা কর্মী ও সকল শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।

প্রিন্ট

আরও সংবাদ