খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

নগরীর লবণচরায় সন্ত্রাসী চ্যাগা সোহেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
০১:৫২ এ.এম | ২০ জুন ২০২৬


নগরীর লবণচরা এলাকায় সন্ত্রাসী সোহেল ওরফে চ্যাগা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দক্ষিণ মোল্লাপাড়া থেকে গ্রেফতার করা হয়। সোহেল দক্ষিণ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা শাহাদাত মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লবণচরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী পালসার সোহেল ও নাদিম গ্র“পের সদস্য সে। বান্দা বাজার, আশিবিঘা, চাঁনমারী, জিন্নাহপাড়াসহ থানা এলাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। সা¤প্রতিক সময়ে হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সে এ এলাকার পালসার সোহেল ও নাদিম গ্র“পের সদস্য।
 

প্রিন্ট

আরও সংবাদ