খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

খালিশপুরে সাংগঠনিক সভায় নগর বিএনপি’র সভাপতি মনার হুঁশিয়ারি

মাদক বিক্রেতা চাঁদাবাজ ও মব সৃষ্টিকারীদের নোটিশ ছাড়াই বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ২০ জুন ২০২৬


মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ- কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, দলের ভাবমূর্তি ক্ষুণœকারী চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব’ সৃষ্টিকারীদের কোনো প্রকার কারণ দর্শানো (শো-কজ) নোটিশ ছাড়াই সরাসরি দল থেকে বহিষ্কার করে পুলিশের হাতে সোপর্দ করার ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমান জনবান্ধব সরকারের দেশমুখী ও ইতিবাচক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে দেশবিরোধী ও স্বাধীনতা বিরোধী চক্র বিভিন্ন ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। নেতাকর্মীদের সতর্ক থাকার আহŸান জানিয়ে তিনি আরও বলেন, অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় খালিশপুরের গোলপাড়া কমিউনিটি সেন্টারে খালিশপুর থানা বিএনপি আয়োজিত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি’র ব্যানার বা পরিচয় ব্যবহার করে যারা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের কোনো ছাড় নেই; কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের নিরাপত্তা দেওয়া বিএনপি’র প্রতিটি স্তরের নেতাকর্মীর পবিত্র দায়িত্ব। 
খালিশপুর থানা বিএনপি’র সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় অন্যান্যের মধ্যে বকৃতা করেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মোঃ মাসুদ পারভেজ বাবু, নগর বিএনপির সাবেক যুগ্ম-আহŸায়ক স ম আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, থানা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস এবং নগর যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিএনপি নেতা গাজী সালাউদ্দিন এবং পুরো সভাটি পরিচালনা করেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস। এর আগে, শফিকুল আলম মনা কেডিএ’র চেয়ারম্যান এবং শফিকুল আলম তুহিন বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় খালিশপুর থানা ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা ও গণসংবর্ধনা দেওয়া হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ