খুলনা | শনিবার | ২০ জুন ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি |
০৫:৩১ পি.এম | ২০ জুন ২০২৬


সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ মাদারবাড়ি পাশের খাল এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ২টি নৌকা, ৪ বোতল ভারতীয় অবৈধ কীটনাশক, ৬৫ কেজি চিংড়ি মাছ, নিষিদ্ধ ভেশাল জালসহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার ( ২০ জুন) সকাল ৮ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন (২৮) ও মাসুম বিল্লাহ(৩৬)। অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশনের স্টাফ মশিউর রহমান, মোঃ রবিউল ইসলাম, নিলিমেশ ও, ইকলাশ হোসেন ।

সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ