খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, অবিস্ফোরিত ২টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৫:৫১ পি.এম | ২০ জুন ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু ও স্থানীয় নেতা কর্মীরা জানান, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপির অফিসে রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় তারা দুটি অবিস্ফোরিত ককটেল ফেলে রেখে যায়।  

শনিবার সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। পরে পুলিশ এসে ককটেল দুটি উদ্ধার করে।

ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুদলী বিএনপি অফিসে আগুন দিয়েছে। এতে অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে বলেও জানান তিনি। ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

কালিগজ্ঞ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

প্রিন্ট

আরও সংবাদ