খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী

খবর প্রতিবেদন |
০১:২৪ এ.এম | ২১ জুন ২০২৬


ইরান বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই মার্কিন সামরিক বাহিনীিএক প্রতিক্রিয়ায় জানিয়েছে যে, তারা হরমুজ প্রণালিতে অবস্থান করছে এবং সতর্ক রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
শনিবার এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের সঙ্গে হওয়া চুক্তির সমস্ত শর্তাবলী যেন যথাযথভাবে মেনে চলা হয়, পালন করা হয় এবং তা যেন পূর্ণ শক্তিতে কার্যকর থাকে, সেটি নিশ্চিত করতে মার্কিন বাহিনী এ অঞ্চরে উপস্থিত এবং সতর্ক রয়েছে।
মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর তদারকিকারী সংস্থা সেন্টকম জানায়, শনিবার ৫৫টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালিটি পার হয়েছে এবং আন্তর্জাতিক এই জলপথটি দিয়ে নিরাপদ যাতায়াত অক্ষতুœ ছিল।
এর ঠিক কয়েক মুহূর্ত আগে ইরান ঘোষণা করে, লেবাননে ইসরায়েলি হামলার জবাবে তারা এই প্রণালিটি বন্ধ করে দিচ্ছে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ভঙ্গুর চুক্তির একটি স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে ইরান।
এমন এক সময়ে এই নতুন করে উত্তেজনা দেখা দিল, যখন চুক্তিটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সুইজারল্যান্ডে মার্কিন ও ইরানি আলোচকদের উপস্থিত হওয়ার কথা রয়েছে।
ইরানের এই ঘোষণার আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, আলোচনায় অংশ নিতে তিনি আগামী দুই-এক দিনের মধ্যে সুইজারল্যান্ড সফর করবেন বলে আশা করছেন।
সামুদ্রিক ট্র্যাকিং সংস্থাগুলো শুক্রবার জানিয়েছিল, চুক্তি স্বাক্ষরের পর এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল গত দুই মাসের মধ্যে সবচেয়ে ব্যস্ততম পর্যায়ে পৌঁছে।

প্রিন্ট

আরও সংবাদ