খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

মিডিয়া ট্রায়াল নিয়ে সতর্ক করলেন এ্যাটর্নি জেনারেল

খবর প্রতিবেদন |
০১:৫৫ এ.এম | ২১ জুন ২০২৬


নিজে এক সময় সাংবাদিক ছিলেন উল্লেখ করে এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল বলেছেন, আমি একসময় সাংবাদিকতা করতাম। রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্টারের মূল কাজ হচ্ছে প্রকৃত সত্যটা জনগণের সামনে তুলে ধরা। আর দেশে বিচার হয় আদালতের মাধ্যমে। মিডিয়ার মাধ্যমে যেন কোনো কারণে বিচার না হয় (মিডিয়া ট্রায়াল) সে ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোশ্যাল মিডিয়া ও অনলাইনের অপতথ্যের বিরুদ্ধে প্রকৃত সত্য তথ্য উপস্থাপনের মাধ্যমে মেইনস্ট্রিম মিডিয়াকে ভ‚মিকা রাখার আহŸান জানান এ্যাটর্নি জেনারেল।
এ্যাটর্নি জেনারেল বলেন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। এ্যাটর্নি জেনারেল হিসেবে আমি প্রায় তিন মাস দায়িত্ব পালন করেছি। কোনো মামলায় বা কোনো ব্যক্তির পক্ষে কিংবা রাষ্ট্রের বিচার ব্যবস্থার বিন্দুমাত্র ব্যত্যয় ঘটুক এমন কোনো রাজনৈতিক চাপ কিংবা কোনো রাজনৈতিক প্রত্যাশার কথা কেউ আমাকে আজ পর্যন্ত বলেনি। এতে প্রমাণিত হয় যে বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন ভাবে কাজ করতে দিতে চায়।
 

প্রিন্ট

আরও সংবাদ