খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৮ আষাঢ় ১৪৩৩

রেড ক্রিসেন্টের নতুন চেয়ারম্যান হলেন ব্যারিস্টার সালাম

খবর প্রতিবেদন |
০১:৫৭ এ.এম | ২১ জুন ২০২৬


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আবদুস সালাম।
শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকাবি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোঃ আবদুস সালামকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রিন্ট

আরও সংবাদ