খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

জনগণের প্রয়োজনেই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয় : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৩ এ.এম | ২১ জুন ২০২৬


জনগণের প্রয়োজনেই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হয়। কিন্তু সেই উন্নয়ন প্রকল্প প্রয়োজন মেটানোর চেয়ে জনভোগান্তি তৈরি করছে কিনা সেদিকে লক্ষ্য রাখা জরুরি। টেকসই উন্নয়নের ক্ষেত্রে  প্রাকৃতিক দুর্যোগ ও লবনাক্ততার বিষয়টি পরিকল্পনায় রেখে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন। 
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শনিবার সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত ‘‘এনভায়রনমেন্টাল, সোশাল, হেলথ এন্ড সেফটি (ইএসএইচএস) এবং অকুপেশনাল হেলথ এন্ড সেফটি (ওএইচএস)’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের অধীনে পরিচালিত ‘ক্লাইমেট চেইঞ্জ এডাপটেড আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ফেজ-২) প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। 
প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণত: যে ঝুঁকিগুলো থাকে এই প্রশিক্ষণ তা কাটিয়ে উঠতে সহায়তা করবে উল্লেখ করে প্রশাসক বলেন, রাস্তা অথবা ড্রেনের কাজ চলাকালীন জনগণের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। নগরবাসীর ভাবনার সাথে মিল রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং যার যে দায়িত্ব আছে তা সঠিকভাবে পালনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন শেষ করতে হবে। আগামীতে যে কাজের পরিকল্পনা আছে তার প্রস্তুতিতে এ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহŸান জানান। 
জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ’র আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। সে কারণে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনেক শর্ত রয়েছে যার মধ্যে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি অন্যতম একটি শর্ত। প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত শ্রমিক ও জনসাধারণকে ঝুঁকিমুক্ত রাখতে করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। 
কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মোঃ রেজা রশীদ ও প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাদুস করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ ওবায়দুল্লাহ খানসহ কেসিসি এবং প্রকল্পের উপসহকারী প্রকৌশলীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন সোশ্যাল এক্সপার্ট খুলনা বিশ^বিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, তপন ঘোষাল, প্রকল্পের ডেপুটি টীম লিডার এ কে এম লুৎফর রহমান। 

প্রিন্ট

আরও সংবাদ