খুলনা | রবিবার | ২১ জুন ২০২৬ | ৭ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

খবর প্রতিবেদন |
০২:৩৪ পি.এম | ২১ জুন ২০২৬


কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল পৌনে সাতটার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালক আনিস ও হেলপার রতন। তাদের বাড়ি ফরিদপুর সদরে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস সড়কে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তর পাশে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে কুষ্টিয়ার ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে। পরে পাথর সরিয়ে রতনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী গাড়ি চালক সাইফুল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি তার সামনেই ছিল। হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় কেবিনে আগুন লেগে যায়। ট্রাকের কেবিনে হেলপার রতনও ছিল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, ট্রাকে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি টিম নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয়দের সহায়তায় চালক আনিসের মরদেহ কেবিন থেকে টেনে বের করেন। পরে ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সরিয়ে হেল্পার রতনের মরদেহ উদ্ধার হয়

প্রিন্ট

আরও সংবাদ