খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

মোরেলগঞ্জে প্রতিবন্ধি নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

মোরেলগঞ্জ প্রতিনিধি |
০৬:০০ পি.এম | ২১ জুন ২০২৬


বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার(২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধি নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে( ৭০) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২১ জুন) বেলা ৭টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে। আগেরদিন শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যানশ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধি মেয়ে মীম শারীরিক যন্ত্রনা নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায়  মীমের পিতা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়েছে, মীম আক্তার গত ৫ জুন প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের বাড়িতে পানি আনতে গেলে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন নূর মোহাম্মদ। এর পর থেকেই মেয়েটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হলে মেয়েটির চিকিৎসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট কিছু টাকা জমা করেন নূর মোহাম্মদ। ওই টাকা হাতে পেয়ে মীমকে নিয়ে রোববার  (২১ জুন) বাগেরহাটে চিকিৎসার জন্য যাবার কথা ছিলো তার পিতার। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যায় মীম মারা যায়। খবর পেয়ে বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়। মধ্যরাতে পুলিশ নূর মোহাম্মদকে হেফাজতে নিয়ে মামলায় গ্রেফতার দেখায়। নূর মোহাম্মদ এর আগে নিজ এলাকায় আবু বকর মহুরী হত্যা মামলায় সাজা খেটেছেন এবং শিশুদেরকে চকলেটের প্রলোভন দেখিয়ে উত্যাক্ত করায় এলাকায় ‘চকলেট বাবু” নামে পরিচিত।

এ বিষয়ে থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধি নারী মীমের মরদেহ ঊদ্ধার করে পোষ্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  ধর্ষণ চেষ্টা সহ হত্যা মামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদাকে গ্রেফতার করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ