খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

খবর প্রতিবেদন |
০১:১৫ এ.এম | ২২ জুন ২০২৬


কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরাতো আল্লাহর এবং আল্লাহর কাছেই ফিরে যাবো)। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেলিমা আহমাদ মেরীর চাচাতো ভাই মিনহাজ আল-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, সেলিমা আহমাদ মেরী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ব্যাংককের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হোমনা পৌরসভার সাবেক মেয়র ও হোমনা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সমকালকে বলেন, সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। 
সেলিমা আহমাদ মেরী দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্র“পের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এর সহধর্মিণী ছিলেন। সেলিমা আহমাদ মেরী নারী উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ ওমেন্স চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন এবং নারী উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এ ছাড়া তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ