খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করায় জামায়াত নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ২২ জুন ২০২৬


গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতের খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশ সফল করায় খুলনাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের নেতৃবৃন্দ। 
বিবৃতিদাতারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান এমপি, মাস্টার শফিকুল আলম ও হাফেজ রবিউল বাশার এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী পরিচালক ড. আবু সাদিক, টিম সদস্য মাওলানা আজিজুর রহমান এমপি, অধ্যক্ষ আলী মুহসিন, আব্দুল মতিন, মাওলানা আশেক ইলাহী। অনুরূপ বিবৃতি দিয়েছেন সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন এমপি। 
বিবৃতিতে খুলনাবাসী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, ১১ দলীয় ঐক্য ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, সর্বস্তরের দায়িত্বশীল ও কর্মীরা পরিশ্রম করে এই সমাবেশ সফল করেছেন। সমাবেশে জামায়াত-এনসিপিসহ ১১ দলের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো অংশ নিয়ে বিভাগীয় সমাবেশকে জনসমুদ্রে পরিণত করেছেন। এ জন্য খুলনা ও যশোর-কুষ্টিয়া অঞ্চল জামায়াত নেতৃবৃন্দ খুলনাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। সমাবেশে জনস্রোতে আবারো প্রমাণ করেছে খুলনার মাটি জামায়াতে ইসলামীর ঘাঁটি। বিবৃতিতে নগর জুড়ে যানজট সৃষ্টিতে নগরবাসীর সামান্য ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। একই সাথে আগামী দিনেও জামায়াতে ইসলামীর সকল কর্মসূচিতে খুলনাবাসী জামায়াতের সঙ্গে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ