খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে ২ মাসব্যাপী বৃক্ষরোপণ শুরু আজ

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৬ এ.এম | ২২ জুন ২০২৬


প্রতি বছরের ন্যায় এ বছর ও বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে আজ বেলা ১১টায় নগরীর আহছান উল্লাহ কলেজ ক্যাম্পাসে ২ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রবিবার বিকেলে সংগঠন কার্যালয়ে ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 
সভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সকল নেতৃবৃন্দকে যথা সময় আহছান উল্লাহ কলেজ ক্যাম্পাসে উপস্থিত থাকার আহŸান জানিয়ে বক্তব্য রাখেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, এস এম সাইফুদ্দোহা তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, সৈয়দ বদিউজ্জামান বদু, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ আবু বক্কার ও আজমল হোসেন প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ