খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

ইইবি প্রজেক্ট কম্পিটিশনে খুবি’র সাফল্যে

খুবি প্রতিনিধি |
০১:৪৯ এ.এম | ২২ জুন ২০২৬


ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আইইবি প্রজেক্ট কম্পিটিশন ২০২৬’-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঊঈঊ) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্ভাবিত ‘AI-Based Dengue Detection System’ প্রকল্পটি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান (2nd Place) অর্জন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গত ১৩ জুন ঢাকার রমনায় অবস্থিত The Institution of Engineers, Bangladesh (IEB) সদর দপ্তরে এই প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। প্রযুক্তিনির্ভর নতুন ধারণা, গবেষণামূলক কাজ এবং বাস্তব সমস্যার সমাধানভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অংশগ্রহণকারী বিজয়ী দলের সদস্যরা হলেন— রানা আহমেদ, বিপ্লব দাস, মো, সাখাওয়াত হাবিব এবং মোস্তফা মাহমুদ রায়ান। তাদের উদ্ভাবিত ‘AI-Based Dengue Detection System’ প্রকল্পটি কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে দ্রæত ও কার্যকরভাবে ডেঙ্গু রোগ শনাক্ত করার সম্ভাবনাময় একটি সমাধান হিসেবে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে। জনস্বাস্থ্য খাতে প্রযুক্তির ব্যবহার এবং ডেঙ্গু প্রতিরোধে এর সম্ভাব্য অবদান প্রকল্পটিকে বিশেষভাবে প্রশংসিত করে।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে দলটি ৪০ হাজার টাকা আর্থিক পুরস্কার, সম্মাননা স্মারক এবং সনদপত্র লাভ করে। এই অর্জন শুধু দলের সদস্যদের জন্য নয়, বরং খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্যও একটি গৌরবময় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের মতে, এই অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার ধারাবাহিকতারই প্রতিফলন। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
জাতীয় পর্যায়ের এমন একটি প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও প্রমাণ করেছে যে, সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং গবেষণামুখী চিন্তার সমন্বয়ে তারা দেশের প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক প্রতিযোগিতা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট

আরও সংবাদ