খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি |
০১:৪৯ এ.এম | ২২ জুন ২০২৬


খুলনা প্রেসক্লাবের নির্বাচিত কমিটির সাধারণ পরিষদের প্রথম সভা গণকাল রোববার ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। সভার শুরুতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার তার শুভেচ্ছা বক্তৃতায় সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়ে ক্লাবের মান-মর্যাদা অক্ষুণœ রেখে খুলনা প্রেসক্লাবকে একটি প্রকৃত পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠানে রূপদিতে সকলের সহায়তা কামনা করেন। 
সভায় সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম ক্লাবের কর্মপরিকল্পনা উপস্থান করেন এবং ক্লাবের কোষাধ্যক্ষ বিমল সাহা বাজেট উপস্থাপন করলে তা অনুমোদন দেয়া হয়। এছাড়াও সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। 
সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য গৌরাঙ্গ নন্দী, অমিয় কান্তি পাল, মুহাম্মদ আবু তৈয়ব, রকিব উদ্দিন পান্নু, মোঃ শাহ আলম, মোঃ হুমায়ুন কবীর, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, মোঃ রাশিদুল ইসলাম, এ এইচ এম শামিমুজ্জামান, মোঃ নূর ইসলাম (রকি), শেখ আল এহসান, উত্তম মন্ডল,  প্রবীর কুমার বিশ^াস, ইয়াসীন আরাফাত রুমী, মুহাম্মদ নূরুজ্জামান, সোহাগ দেওয়ান ও খলিলুর রহমান সুমন। 
সভায় ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মোঃ আনিস উদ্দিন ও কে এম জিয়াউস সাদাতসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ