খুলনা | সোমবার | ২২ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় নির্দেশ

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের নির্ধারিত মেয়াদের মধ্যে উন্নয়ন কাজ শেষ করতে হবে

তথ্য বিবরণী |
০১:৫১ এ.এম | ২২ জুন ২০২৬


খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা রবিবার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রকল্পের নির্ধারিত মেয়াদের মধ্যে উন্নয়ন কাজ শেষ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরের নিজ নিজ ওয়েব পোর্টাল হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়। 
তিনি আরও বলেন, নদী পুনঃ ও খাল খনন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে এবং খাল খননের প্রকৃত অগ্রগতি সম্পর্কে সঠিক প্রতিবেদন উপস্থাপন করতে হবে। এছাড়া পাইকগাছায় বাঁধ সরলিকরণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির চেক ২৯ জুন বিতরণ করা হবে বলে তিনি জানান।
সিভিল সার্জন দপ্তরের প্রতিনিধি জানান, ১৫ মার্চ থেকে ২১ জুন পর্যন্ত হাম সন্দেহে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৯২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরছে ৮৮৪ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৪৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম সভায় জানান, আমন মৌসুমে ১৫ হাজার কৃষককে অর্থ সহায়তা দেওয়া হবে। সারাদেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলায় ৭০ হাজার ৪৫০টি বৃক্ষরোপণ করা হবে। এছাড়া আমন মৌসুমের উৎপাদন সন্তোষজনক। আগামী ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত খুলনায় তিন দিনব্যাপী ফলমেলা অনুষ্ঠিত হবে।
মৎস্য অধিদপ্তরের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদিউজ্জামান সভায় জানান, গত মাসে মৎস্য সংরক্ষণ আইনে ১১টি অভিযান ও তিনটি মোবাইলকোর্ট পরিচালনা করে প্রায় এক লাখ টাকার জরিমানা আদায় করা হয়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক জানান, পাইকগাছা মডেল মসজিদের ৯৭ শতাংশ কাজ শেষ হয়েছে। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ