খুলনা | মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

আর্জেন্টিনাকে হারাবে অস্ট্রিয়া! পূর্বাভাস বিশ্লেষকদের

ক্রীড়া প্রতিবেদক |
০২:৪৩ পি.এম | ২২ জুন ২০২৬

 

চলতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসের মাঠে তাদের প্রতিপক্ষ ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। শক্তির গভীরতা এবং সাম্প্রতিক পরিসংখ্যান; সবদিক থেকেই আলবিসেলেস্তেরা অনেকখানি এগিয়ে থাকলেও, ফুটবল বিশ্লেষকদের একাংশ এই ম্যাচে বড় কোনো চমকের গন্ধ পাচ্ছেন। রাল্ফ রাংনিকের অধীনে থাকা অস্ট্রিয়া যে কোনো মুহূর্তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাবেক ফুটবলার থেকে ম্যাচ বিশ্লেষকরা দুই দলের বর্তমান আক্রমণভাগের যে ধার, তাতে ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ভবিষ্যৎবাণী বলছে, আর্জেন্টিনার হয়ে গোলদাতাদের তালিকায় নাম তুলতে পারেন মহানায়ক লিওনেল মেসি এবং তরুণ তুর্কি হুলিয়ান আলভারেজ। অন্যদিকে, অঘটন ঘটানোর লক্ষ্যে অস্ট্রিয়ার হয়ে জালের দেখা পেতে পারেন অভিজ্ঞ মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎজার।

ফুটবলে দুই দলের সর্বশেষ ২০২২ সালের বিশ্বকাপের নকআউট পর্বে হয়েছিল। তখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সম্ভাব্য ফলাফল হিসেবে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল। আজ গ্রুপ পর্বের এই ম্যাচের আগে সাবেক ফুটবলাররা পূর্বের পরিসংখ্যান টেনে যাচ্ছেন ভবিষ্যদ্বাণী। যেখানে অস্ট্রিয়াকে এগিয়ে রাখছেন অনেকে। এবং ম্যাচের ফল অনেকে দেখছেন আর্জেন্টিনাকে স্তব্ধ করে ১-০ তে জিতবে অস্ট্রিয়া।

নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা। সেই ম্যাচে নিজের ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক তুলে নেন অধিনায়ক লিওনেল মেসি। এই হ্যাটট্রিকের ওপর ভর করে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা এখন ১৬, যা জার্মানির কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার বিশ্বকাপ রেকর্ডের সমান। আজ রাতে অস্ট্রিয়ার বিপক্ষে মাত্র একটি গোল পেলেই এককভাবে বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসবেন এই আর্জেন্টাইন জাদুকর।

উল্লেখ্য, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। মাইলফলকের ম্যাচে হ্যাটট্রিক করার পর এবার ডালাসের মাটিতে নতুন ইতিহাস লেখার অপেক্ষায় আছেন তিনি। লিওনেল স্কালোনির শিষ্যরা বর্তমানে অবিশ্বাস্য ফর্মে রয়েছে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ১৬টি ম্যাচের ১৪টিতেই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। টানা ৮ ম্যাচে জয়ের ধারা বজায় রেখে আজ মাঠে নামবে তারা।

তবে অস্ট্রিয়াকেও খাটো করে দেখার কোনো সুযোগ নেই। দীর্ঘ ২৮ বছর পর বিশ্বমঞ্চে প্রত্যাবর্তন করেই নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে তারা। রাল্ফ রাংনিকের অধীনে গত ১২টি ম্যাচের ১০টিতেই জয় পেয়েছে দলটি, যেখানে তাদের একমাত্র পরাজয়টি এসেছিল রোমানিয়ার বিরুদ্ধে।

ম্যাচ বিশ্লেষকরা ধারণা করছে, অস্ট্রিয়ার চেনা ‘হাই-প্রেসিং’ ফুটবল আজ আর্জেন্টাইন রক্ষণভাগকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। বিশেষ করে কাউন্টার-অ্যাটাক (দ্রুত পাল্টা আক্রমণ) এবং সেট-পিস থেকে গোল করার ক্ষেত্রে বেশ দক্ষ ইউরোপের এই দলটি। মাঠে যদি তারা মেসিকে বোতলবন্দী করে রাখতে পারে এবং নিজেদের সুযোগগুলো শতভাগ কাজে লাগাতে পারে, তবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় কোনো অঘটন দেখতে পারে ফুটবল বিশ্ব।

প্রিন্ট

আরও সংবাদ