খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস সেন স্বপ্ন’র জাতীয় পর্যায়ে এবার ১ম স্থান

নিজস্ব প্রতিবেদক |
০২:২৮ এ.এম | ২৩ জুন ২০২৬


প্রাথমিক জাতীয় শিক্ষা পদক-২০২৬ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবার প্রথম স্থান অধিকার করেছে খুলনা মহানগরীর আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবি শিক্ষার্থী উচ্ছ্বাস সেন স্বপ্ন। জাতীয় পর্যায়ে এ অসামান্য অবদান রাখায় ঐতিহ্যবাহী এ বিদ্যাপীঠ তথা খুলনা বিভাগকে উজ্জ্বল করেছে। মেধাবি এ শিক্ষার্থী নগরীর টিবি বাউন্ডারী রোডস্থ মৌলভি পাড়া এলাকার বাসিন্দা উত্তম কুমার সেনের পুত্র। স্বপ্ন’র পিতা বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে কর্মরত আছেন। মাতা রিতা সেন একজন গৃহিণী।   
খুলনা মহানগরীর টিবি বাউন্ডারী রোডস্থ মৌলভি পাড়া এলাকার বাসিন্দা উত্তম কুমার সেনের পুত্র আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি হন। এর আগে মহানগরীর বড় মির্জাপুর রোডস্থ হাইকেয়ার স্কুল এন্ড হেয়ারিং সেন্টারে অধ্যয়ণ করেছে। উচ্ছ¡াস সেন স্বপ্ন’র উজ্জ্বল এ সাফল্য এপিসি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ¡াসে পরিণত হয়েছে। ক্ষুদে শিক্ষার্থীর স্বপ্ন’র এ কৃতিত্ব অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে যেন এক চ্যালেঞ্জ এনে দিয়েছে।   
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এস কে এম তাছাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে গতকাল সোমবার দুপুর ১২টায় নগরীর আচার্য প্রফুল্ল চন্দ্র (এপিসি) সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উচ্ছ¡াস সেন স্বপ্ন’র হাতে ‘সম্মাননা ক্রেস্ট’ তুলে দেন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহমিদা খাতুন। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণু কুমার বিশ্বাস, খালিশপুর কলেজিয়েট স্কুলের ড্রইং শিক্ষক ইমরোজ আহমদসহ এপিসি স্কুলের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি এস কে এম তাছাদুজ্জামান বলেন, মেধাবি শিক্ষার্থী উচ্ছ¡াস সেন স্বপ্ন প্রাথমিক জাতীয় শিক্ষা পদক-২০২৬ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় অত্র বিদ্যালয় তথা খুলনা বিভাগে একটি মাইল ফলক স্থাপন করেছে। মেধাবি শিক্ষার্থী উচ্ছ্বাস সেন স্বপ্ন’র পিতা উত্তম কুমার সেন বলেন, তার ছেলে ভবিষ্যতে চারুকলা বিষয়ে উচ্চ শিক্ষা লাভ করতে চায়। তিনি বলেন, ছোট বেলা থেকে স্বপ্ন পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন সময় ছবি অঙ্কন নিয়ে ব্যস্ত থাকে। এর আগে উচ্ছ¡াস সেন স্বপ্ন ২০২২ সালে জাতীয় পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে। এছাড়া ২০২৪ সালে বিগত সরকারের আমলে জাতীয় পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে।
 

প্রিন্ট

আরও সংবাদ