খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

রূপসায় সন্ত্রাসবিরোধী মিছিল পূর্ব পথসভায় জেলা আহবায়ক মন্টু

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকান্ড রুখতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সজাগ থাকতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৩ এ.এম | ২৩ জুন ২০২৬


জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনকে অন্তর্বতীকালীন সরকারের শাসনামলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, আইনে এখনো সেই আদেশ বহাল রয়েছে। তাই আওয়ামী লীগ কোনো সুস্থধারার রাজনৈতিক সংগঠন নয়, বরং নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী। বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ওই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীরা নানামুখী ষড়যন্ত্র করছে। পলাতক ফ্যাসিস্টরা দেশ ও দেশের জনগণের ক্ষতি করতে চায়। নিষিদ্ধ সংগঠনের আওয়ামী সন্ত্রাসীদের কর্মকান্ড রুখে দিতে বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সজাগ থাকতে হবে। যাতে ওইসব সন্ত্রাসীরা রাষ্ট্রবিরোধী কোনো অপচেষ্টায় সফল হতে না পারে।
গতকাল সোমবার সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজারে সন্ত্রাসী বিরোধী মিছিল পরবর্তী পথসভায় তিনি এসব কথা বলেন। পথসভায় আরও বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা বিএনপি’র সদস্য শেখ আব্দুর রশিদ ও মল্লিক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু। এ সময়ে জেলা ও রূপসা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ এখন দেশে নানাধরনের অন্তর্ঘাতমূলক কর্মকান্ড এবং গুপ্ত অবস্থা থেকে বের হওয়ার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করতে কোনো ধরনের অপতৎপরতা চালানো হলে জনগণকে সাথে নিয়ে তা রাজপথেই কঠোর ভাবে প্রতিহত করবে বিএনপি।

প্রিন্ট

আরও সংবাদ