খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

জনগণের জানমাল রক্ষায় নেতাকর্মীদের পাহারা দেয়ার আহবান নগর বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৪ এ.এম | ২৩ জুন ২০২৬


বিগত গণঅভ্যুত্থানে পরাজিত স্বৈরাচারের দোসর এবং দেশের আইনশৃঙ্খলা বিঘœকারী নিষিদ্ধ রাজনৈতিক দলের ক্যাডাররা দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, আকস্মিক শোডাউন ও চোরাগোপ্তা নাশকতার মাধ্যমে জনমনে আতঙ্ক ও দেশজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং জনগণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করার যেকোনো সুগভীর ষড়যন্ত্র যেকোনো মূল্যে রুখে দেওয়া হবে।
গতকাল সোমবার যৌথ বিবৃতিতে খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন মহানগরের শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক জনগণকে এই কুচক্রী মহলের বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ফ্যাসিবাদী ও নিষিদ্ধ সংগঠনের দোসররা এখনো পর্দার আড়াল থেকে দেশের স্থিতিশীলতা নষ্ট করার পাঁয়তারা করছে। এ অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করা, মহানগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আমরা পরিষ্কার করে বলতে চাই, খুলনার মাটিতে কোনো ধরনের নৈরাজ্য বা নাশকতা বরদাশত করা হবে না। মহানগর নেতৃবৃন্দ নগরীর সার্বিক শান্তি-শৃঙ্খলা ও জানমালের নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার এবং যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। 
একই সাথে খুলনা মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো তথ্য ও সহযোগিতা দিয়ে মহানগরের শান্তিময় পরিবেশ বজায় রাখতে রাজপথে সক্রিয় ভ‚মিকা পালনের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
 

প্রিন্ট

আরও সংবাদ