খুলনা | মঙ্গলবার | ২৩ জুন ২০২৬ | ৯ আষাঢ় ১৪৩৩

অনেক আগেই ‘নকল’ শব্দটির কবর দিয়েছি: শিক্ষামন্ত্রী

খবর প্রতিবেদন |
০২:৩৬ পি.এম | ২৩ জুন ২০২৬

 

অনেক আগেই নকল শব্দটির কবর দিয়েছেন বলে মন্তব্য করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নকল নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখন নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।

২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ড, এবং চট্টগ্রাম অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।

তিনি জানান, বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ