খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১১ আষাঢ় ১৪৩৩

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

খবর প্রতিবেদন |
০৫:২২ পি.এম | ২৩ জুন ২০২৬

 

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ১৩৫ শিশুর শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৬৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৩ জন এবং হামের উপসর্গে ৫৯৩ জন মারা গেছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১২৬ জন শিশু। হামের উপসর্গ রয়েছে ১,০০৯ জনের মধ্যে। এই সময়ের মধ্যে ৯৭৩ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪ হাজার ৭৬৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ২৯৭।

মোট রোগীদের মধ্যে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৭৮ হাজার ৭১৬ জন শিশু, যাদের মধ্যে ৭৪ হাজার ৯৭১ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

প্রিন্ট

আরও সংবাদ