খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ২৪ জুন ২০২৬


সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া ও বনবিবিতলা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা সমস্যা দ্রুত নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১টায় সিসিআরসির আয়োজনে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচির অয়োজন করা হয়। মানববন্ধনে দুই গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী মোঃ আব্দুর রউফ। এসময় আরও বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী  ইউপি সদস্য মাহাতাব উদ্দিন সরদার, মহিলা সদস্যা মাসুরা খাতুন, ফাতেমা বেগম, বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী, ইয়ুথ গ্র“পের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, টিম লিডার অয়ন রায়, ভামিয়া সিসিআরসির সহ-সভাপতি গাজী দিদারুল আলম, ইয়ুথ সদস্য নাজমুল হোসেন, শহর আলী সরদার, মাস্টার আব্দুর রউফ, গাজী আব্দুর রহিম, ভামিয়া ও বনবিবিতলা, ইয়ুথ সদস্য ময়না খাতুন, নাজমুল হোসেন, রিয়াজুল ইসলাম, সোনামণি প্রমুখ।
বক্তারা বলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভামিয়া ও বনবিবিতলা এলাকায় জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। কিন্তু গ্রাম্য দলাদলি ও বিভক্তির কারণে এলাকার এলাকার জলাবদ্ধতার সমস্যার সমাধান হচ্ছে না। এমনকি এলাকার সামাজিক স¤প্রীতি ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সকল পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহŸান জানান তারা। বক্তারা আরও বলেন, ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকায় বিভেদ সৃষ্টি হচ্ছে, যা গ্রামবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স¤প্রীতি বজায় থাকে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, বরং এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক স¤প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতেই এ কর্মসূচির আয়োজন করেছেন। কর্মসূচি শেষে গ্রামবাসীরা জলাবদ্ধতার সমস্যা সমাধানের পাশাপাশি গ্রামে দলবদ্ধতা ও বিভেদমুক্ত একটি সুন্দর সমাজ গঠনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ