খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:২৮ এ.এম | ২৪ জুন ২০২৬


বিআরটিএ ট্রাষ্টি বোর্ড কর্তৃক সাতক্ষীরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন ও আহত ২ জনের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত অর্থের ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। 
বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুস সোবহান খোকন, খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন খান ও সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ হুমাউন কবির প্রমুখ।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ এবং আহতের পরিবারকে ১ লাখ টাকা করে মোট ৯জন নিহত ও ২জন আহতের পারিবারের মাঝে মঞ্জুরিকৃত ৪৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দসহ নিহত ও আহত পরিবারের সদস্যরা বিআরটিএ কর্তৃক আর্থিক সহায়তাকে সাধুবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ম্যাকানিকাল এসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসির উদ্দিন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ