খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:০৬ এ.এম | ২৪ জুন ২০২৬


খুলনা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে ২০২৬ সালে তালিকাভুক্ত নবীন আইনজীবীদের নিয়ে পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সমিতির লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন আইনজীবীদের ফুল ও আইডি কার্ড প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এড. মোল্লা মোঃ মাসুম রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু।
বক্তারা নবীন আইনজীবীদের আইন পেশার মর্যাদা, দায়িত্ববোধ, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, আইন পেশা কেবল জীবিকা অর্জনের মাধ্যম নয়; এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক মহান দায়িত্ব। তাই পেশাগত জীবনের শুরু থেকেই সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিকতার চর্চাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি এড. আব্দুল মালেক, এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, শেখ আব্দুল আজিজ ও এড. মোহাম্মদ ইউনুস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, মহানগর দায়রা জজ আদালতের পিপি এ কে এম শহিদুল আলম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. আসাদুল আলম, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এড. মোল্লা গোলাম মাওলা, সিনিয়র আইনজীবী এড. এস এম মুজিবুর রহমান, এড. শরিফুল ইসলাম জোয়ার্দার খোকন, মাহফুজুর রহমান, এড. হালিমা আক্তার খানম এবং এড. জিল্লুর রহমান খান প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ