খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

গৃহপরিচালিকা নির্যাতনের দায়ে গ্রেফতার পুলিশ দম্পত্তির শাস্তি দাবি খুলনাবাসীর

খবর বিজ্ঞপ্তি |
০১:০৬ এ.এম | ২৪ জুন ২০২৬


নগরীতে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার বিকাল ৪টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের পরিচালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা নগরীর সোনাডাঙ্গার থানার এএসআই সঞ্জয় কুমার সরকার ও তার স্ত্রী এএসআই পপি রানী সাহা গৃহপরিচালিকা মিলন দাসকে নির্যাতনের দায়ে গত ১৭ জুন গ্রেফতার পুলিশ দম্পত্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সভায় বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, এসএম সাইফুদ্দোহা, তালুকদার মোঃ হেলালুজ্জামান, মোঃ কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান এলু, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, জিএম মইন উদ্দিন, কাওসারি জাহান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, সৈয়দ বদিউজ্জামান বদু, মোঃ মনিরুজ্জামান মিলন, লিটন মিত্র, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, মোঃ আসাদুজ্জামান বাদশা, সদর থানার সভাপতি, শেখ মফিজুর রহমান, মোঃ ইকবাল কবির জিন্দেগী, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান চৌধুরী মিতুল, তারিকুজ্জামান সুষন। গাঠনিক সম্পাদক সাকিব আফতাব সুজন, মোঃ আবু বক্কার, মোঃ আজমল হোসেন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ