খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

নিষিদ্ধ আ’লীগের নাশকতা প্রতিরোধে মহানগর ছাত্রশিবিরের অবস্থান কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি |
০১:০৭ এ.এম | ২৪ জুন ২০২৬


নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নগর ছাত্রশিবির অবস্থান কর্মসূচি ও শহরজুড়ে মোটরসাইকেল শোডাউন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৫টা থেকে নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালিত হয়। এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান নেন। এর বাইরে বিভিন্ন মোড়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচির পাশাপাশি নগরীতে কয়েক দফায় মোটরসাইকেল শোডাউন হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করার লক্ষ্যে দিনব্যাপী সকল কর্মসূচিতে মহানগর ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসানের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও শোডাউনে মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেন, দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও মিডিয়া সম্পাদক ফারহান তূর্য, প¬্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, ক্রীড়া সম্পাদক সেলিম হোসেন, ছাত্রকল্যাণ সম্পাদক গোলাম মুয়িজ্জু, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক জে আই সাবিত, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মলি¬ক যুবরাজ, মাদ্রাসা ও তথ্য সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, ফাউন্ডেশন সম্পাদক সুলাইমান আবিদ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক হাবিবুল­াহ রাজুসহ বিভিন্ন ক্যাম্পাস ও থানার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ