খুলনা | বুধবার | ২৪ জুন ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বেকারী মালিককে দশ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি |
০২:২৮ এ.এম | ২৪ জুন ২০২৬


সাতক্ষীরার কালিগঞ্জে বিএসটিআই’র অনুমোদন না থাকায় এক বেকারী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার নলতা চৌমুহনীতে অবস্থিত জিয়াত আলীর ছেলে সাইফুল ইসলাম বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই বেকারী ব্যবসা পরিচালনা করছিলেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম খান। এ সময় বেকারীর মালিকা সাইফুল ইসলাম তার প্রতিষ্ঠানের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ স্টান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন ২০১৮ সালের ৩৩ ধারায় তাকে দশ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর কর্মকর্তা আব্দুল মান্নানসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ